আত্মশক্তি ফাউন্ডেশন [Atmashakti Foundation] একটি জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী, অসরকারি, অলাভজনক প্রতিষ্ঠান। নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে প্রতিষ্ঠানটি কাজ করে।
১। আত্মশক্তি যোগ (Atmashakti Yoga)
"করো যোগ, থাকো নীরোগ" -এই শ্লোগান নিয়ে 'আত্মশক্তি যোগ' দেশব্যাপী যোগ-সচেতনতা বৃদ্ধিকল্পে কাজ করছে। সুস্থ দেহ, সতেজ মন এবং সমস্ত রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য পৃথিবীতে সর্বোত্তম উপায় হলো যোগ। বিশ্বব্যাপী সুস্বাস্থ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবসের চেতনায় সবাইকে যোগাভ্যাসে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা আমাদের লক্ষ্য। যোগ বা ইয়োগা প্রকল্পে আমরা মূলত প্রাচীন হঠযোগ-এর আসন, মুদ্রা, ক্রিয়া, ব্যায়াম এবং ধ্যান সহজ-সরলভাবে চর্চা ও প্রচার করি।
২। আধ্যাত্মিকতা (Spirituality)
মানুষ একমাত্র জীব যার আধ্যাত্মিক উন্নতি সম্ভব। পশুত্ব হতে মনুষ্যত্ব আর মনুষ্যত্ব হতে দেবত্বে উন্নীত হওয়ার ক্ষমতা ও সুযোগ ঈশ্বর শুধু মানুষকেই দিয়েছেন। আধ্যাত্মিকতাই পারে মানুষের চেতনাকে সংকীর্ণ মত-পথের গণ্ডী থেকে উর্ধ্বে তুলে বিশ্বচেতনার সাথে মিলিত করতে, যেখানে রয়েছে শুধু অনাবিল প্রশান্তি, বিশ্বজনীন প্রেম আর বিশ্বাত্মার সাথে মিলিত হওয়ার দুর্লভ সুযোগ। আধ্যাত্মিকতার চর্চায় আমরা স্বাধ্যায় এবং পূর্ণাঙ্গ 'অষ্টাঙ্গ যোগ' চর্চাকে অবলম্বন করি।
৩। শিক্ষা
যোগ, আধ্যাত্মিকতা, ব্যবহারিক জীবন ও আত্মোন্নয়ন বিষয়ক গ্রন্থাদি সহজবোধ্য ভাষায় প্রকাশ করা আমাদের অন্যতম উদ্দেশ্য। আগ্রহী সকল মানুষ ও প্রতিষ্ঠানের মাঝে যথাসম্ভব কমমূল্যে অথবা সম্ভব হলে বিনামূল্যে প্রচার করা। গীতাশিক্ষা কর্মশালা, ধর্মপ্রচারক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা। দেশব্যাপি তৃণমূল পর্যায়ে সনাতন শিক্ষাধারায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠানকে কারিগরি দিকনির্দেশনা, প্রশিক্ষণ, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন এবং সুচারুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করা। গীতাস্কুলগুলোকে এই যোজনার অধীনে সহযোগিতা করা হবে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করা। এছাড়া কারিগরি ও আধুনিক শিক্ষাধারার ইন্সটিটিউট ও বিদ্যালয় প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য।
৪। যুব উন্নয়ন
জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে যুবশক্তিকে প্রশিক্ষিত করার কোন বিকল্প নেই। আত্মশক্তি ফাউন্ডেশন বিভিন্ন কারিগরি ও আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উন্নত জাতি গঠনের জন্য সুযোগ্য যুবশক্তি গড়ে তুলতে কাজ করবে।
৫। সমাজ সেবা
জাতিভেদ-বর্ণবৈষম্য, বাল্যবিবাহ, যৌতুক প্রথা দূর করা। লিঙ্গবৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা। অধিকারবঞ্চিত মানুষের মাঝে মানবাধিকার বিষয়ক সচেতনতা তৈরি করা। এই লক্ষ্যে পুস্তক-পত্রিকা প্রকাশনা, সেমিনার, সমাবেশ, সামাজিক নেতৃত্ব প্রশিক্ষণ ইত্যাদি আয়োজন করা।
৬। ঐতিহ্য ও সংস্কৃতি
ঐতিহ্যবাহী মন্দির, তীর্থ, শ্মশান, আশ্রম, আখড়া ও গুরুত্বপূর্ণ পুণ্যভূমির সংরক্ষণ, সংস্কার ও উন্নয়নের জন্য কাজ করা। এছাড়া আবহমান বাংলার কৃষ্টি ও বিলুপ্তপ্রায় গ্রাম্য সংস্কৃতির লালন ও উৎকর্ষ সাধনে কাজ করা।
সদস্য বিধি: