॥ ॐ श्री परमात्मने नमः ॥
শ্রীমদ্ভগবদ্গীতা
अथ अष्टमोऽध्यायः । अक्षरब्रह्मयोगः
অথ অষ্টম অধ্যায়
অক্ষরব্রহ্মযোগ
Chapter 8 : The Eternal Being
अर्जुन उवाच ।
किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम ।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥ ८-१॥
অর্জুন উবাচ
কিম্ তত্ ব্রহ্ম কি আধ্যাতম্ কি কর্ম পুরুষোত্তম্।
অধিভূতম্ চ কিম্ প্রোক্তম্ অধিদৈবম্ কিম্ উচ্যতে।।১
অর্জুন জিজ্ঞাসা করলেন-হেপুরুত্তম ব্রহ্ম কি কর্ম কি অধিভূত অধিদৈবই বা কাকেবলে? তা আমাকে স্পষ্ট করে বল।
अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥ ८-२॥
অধিযজ্ঞঃ কথম্ কঃ অত্র দেহে অস্মি মধুসুদন ।
প্রয়ান কালে চ কথম্ জ্ঞেয়ঃ অসি নিয়তাত্মভিঃ ।।২
হে মধুসুদন এই দেহে অধিযজ্ঞ কে,এবং কিরুপে তিনি অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন।
Arjuna said: O Krishna, who is the Eternal Being or the Spirit? What is the nature of the Eternal Being? What is Karma? Who are the mortal beings? And who are Divine Beings? Who is the all pervading Supreme Being and how does He dwell in the body? How can You, the Supreme Being, be remembered at the time of death by those who have control over their minds, O Krishna? (8.01-02)
श्रीभगवानुवाच ।
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥ ८-३॥
ভগবান ঊবাচ
অক্ষরম্ পরমম্ ব্রহ্ম সভাবঃ অধ্যাত্মম্ উচ্যতে ।
ভূতভাবোদ্ভবকর বিসর্গ্রঃ কর্ম সংজ্ঞিতঃ ।।৩
ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার স্বভাবকে অর্থাত্ প্রতি দেহে সেই আত্মার অবস্থিতিকে অধ্যাত্ম বলে। ভূত বস্তুর উত্পত্তিকর দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরুপ যজ্ঞকে কর্ম বলে।
Lord Krishna said: The eternal and immutable Spirit of the Supreme Being is called Eternal Being or the Spirit. Basic nature, powers, and expansions of Eternal Being are called Adhyatma or the nature of Eternal Being. The creative power or urge of Eternal Being that causes manifestation of the living entity is called Karma. (8.03)
अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥ ८-४॥
অধিভূতম্ ক্ষরঃ ভাবঃ পুরুষঃ চ অধিদৈবতম্ ।
অধিযজ্ঞ অহম্ এব অত্র দেহে দেহভূতাম্ বর ।।৪
হে অর্জুন নশ্বর জড়া প্রকৃতি অধিভূত। অধিদৈব শব্দে সমস্ত দেবতাদের সমষ্টি রুপ বিরাট পুরুষকে জানবে;এবং দেহীদের দেহান্তরগত অন্তর্যামী পুরুষরুপে আমিই অধিযজ্ঞ।
Mortal beings, made up of the five basic elements, are changeable or temporal. Various expansions of the Supreme Being are called Divine Beings. I, the Supreme Being reside inside the physical bodies as the Divine Controller and Supreme Enjoyer (Ishvara), O Arjuna. (8.04)
अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ ८-५॥
অন্ত কালে চ মাম্ এব স্মরন মুক্তা কলেবরম্ ।
যঃ প্রয়াতি সঃ মদ্ভাবম্ যাতি নাস্তি অত্র সংশয় ।।৫
মৃত্যুর সময় যিনি আমার স্মরন করে দেহত্যাগ করেন, তিনি তত্ক্ষণাত্ আমার ভাবই প্রাপ্ত হন। এ বিষয়ে কোন সন্দেহ নাই।
One who remembers Me exclusively, even while leaving the body at the time of death, attains the Supreme Abode; there is no doubt about it. (8.05)
यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ ८-६॥
যম যম অপি স্মরন ভাবম্ ত্যাজতি অন্তে কলেবরম্ ।
তম্ তম্ এব এতি কৌন্তেয় সদা তত্ভাব ভাবিতঃ ।।৬
মৃত্যুর সময় যিনি যে ভাবে স্মরন করে দেহ ত্যাগ করেন, তিনি সেইভাব ভাবিত তত্ত্বকেই লাভ করেন।
Whatever object one remembers as one leaves the body at the end of life, that object is attained. Thought of whatever object prevails during one's lifetime, one remembers only that object at the end of life and achieves it. (8.06)
तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च ।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयः ॥ ८-७॥ orसंशयम्
তস্মাত্ সর্বেষু কালেষু মাম্ অনুস্মর যুধ্য চ ।
ময়ি অর্পিত মনঃ বুদ্ধিঃ মাম্ এব এষ্যসি অসংশয়ঃ ।।৭
অতএব হে অর্জুন-সর্বদা আমাকে স্মরন করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ কর, তা হলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে।
Therefore, always remember Me and do your duty. You shall certainly attain Me if your mind and intellect are ever focused on Me. (8.07)
अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना ।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥ ८-८॥
অভ্যাস যোগযুক্তেন চেতসা ন অন্যগামিনা ।
পরমম্ পুরুষম্ দিব্যম্ যাতি পার্থ অনুচিন্তয়ন ।।৮
হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হয়।
By contemplating Me with an unwavering mind that is disciplined by yogic practice, one attains the Supreme Being, O Arjuna. (8.08)
कविं पुराणमनुशासितार-
मणोरणीयंसमनुस्मरेद्यः ।
सर्वस्य धातारमचिन्त्यरूप-
मादित्यवर्णं तमसः परस्तात् ॥ ८-९॥
কবিম্ পুরানাম্ অনুশাসিতারম অণোঃ অনিয়াংসম অনুস্মরেদ যঃ ।
সর্বস্য ধাতারম্ অচিন্ত রুপম্ আদিত্যবর্নম তমসঃ পরস্তাত্ ।।৯
সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সুক্ষ্য থেকে সুক্ষ্যতর,সকলের বিধাতা,জড় বুদ্ধির অতীত,অচিন্ত পুরুষরুপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত্। তিনি সুর্যের মত জোর্তিময় এবং সেই জড়া প্রকৃতির অতীত।
प्रयाणकाले मनसाऽचलेन
भक्त्या युक्तो योगबलेन चैव ।
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक्
स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥ ८-१०॥
প্রায়ানকালে মনসা অচলেন
ভক্তা যুক্তঃ যোগবলেন চ এব।
ভ্রুবোঃ মধ্যে প্রানম্ আবেশ্য সম্যক্
সঃ তং পরম্ পুরুষম্ উপৈতি দিব্যম্ ।।১০
যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পুর্নযোগ অভ্যাস বশত ভ্রুযুগলের মধ্যে প্রানকে স্থীর করে পরমেশ্বর ভগবাকে স্বরন করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হয়।
One who meditates at the time of death with steadfast mind and devotion on the Supreme Being as the omniscient, the oldest, the controller, smaller than the smallest and bigger than the biggest, the sustainer of everything, the inconceivable, self-luminous like the sun, and transcendental (or beyond the material reality) by causing the breath (life forces, Prana) to enter between the eyebrows by the power of yogic practices; attains Me, the Supreme Being. (See also verses 4.29, 5.27, 6.13) (8.09-10)
यदक्षरं वेदविदो वदन्ति
विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति
तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये ॥ ८-११॥
যত্অক্ষরম্ বেদবিদঃ বদন্তি বিশন্তি যত্ যতয়ঃ বীতরাগঃ ।
যত্ ইচ্ছন্তঃ ব্রহ্মচর্য্যম চরন্তি তত্ তে পদম্ সংগ্রহেন প্রবক্ষ্যে ।।১১
বেদবিদ পন্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন,বিষয় আশক্তি শুন্য সন্নাসীরা যারে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য্য পালন করেন তাদের কথা আমি তোমাকে বলব।
Now I shall briefly explain the process to attain the Supreme Abode that the knowers of the Veda call immutable, into which the ascetics, freed from attachment, enter; and desiring which people lead a life of celibacy. (8.11)
सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥ ८-१२॥
সর্বদ্বারানি সংযম্য মনঃ হৃদি নিরুধ্য চ ।
মুর্ধি আধায় আত্মনঃ প্রানাম আস্থিতঃ যোগধারনম্ ।।১২
ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ের নিরুধ্য করে ভ্রুদ্বয়ের মধ্যে প্রান স্থাপন করে যোগে স্থীত হতে হয়।
ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥ ८-१३॥
ওঁ ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহারন মাম্ অনুস্মরন ।
যঃ প্রযাতি ত্যজন দেহম্ সংযাতি পরামাম্ গতিম্ ।।১৩
যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারন করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবাকে স্মরন করে দেহ ত্যাগ করেন,তিনি অবশ্যই পরমগতি লাভ করে।
When one leaves the physical body, by controlling all the senses, focusing the mind on God and the bioimpulses (Life forces, Prana) in the cerebrum, engaged in yogic practice, meditating on Me, and uttering AUM---the sacred monosyllable cosmic sound power of the Spirit---one attains the Supreme Abode. (8.12-13)
अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः ।
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥ ८-१४॥
অনন্য চেতাঃ সততম্ যঃ মাম্ স্মরতি নিত্যশঃ ।
তস্য অহম্ সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ ।।১৪
যিনি একগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরন করেন, আমি সেই নিত্তযুক্ত ভক্ত যোগিদের কাছে সুলভ হই।
I am easily attainable, O Arjuna, by that ever steadfast devotee who regularly remembers Me till death and whose mind does not go elsewhere. (8.14)
मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥ ८-१५॥
মাম্ উপেত্য পুনঃ জন্ম দুঃখালয়ম্ অশাশ্বতম্ ।
ন অপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম্ পরমাম্ গতাঃ ।।১৫
মহাত্মগন ভক্তিপরায়ন যোগীগন, আমাকে লাভ করে আর এই দুঃখ্যপুর্ন নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহন করেন না, তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন।
After attaining Me, the great souls do not incur rebirth in this miserable transitory world because they have attained the highest perfection. (8.15)
आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥ ८-१६॥
আব্রহ্ম ভূবনাত্ লোকাঃ পুনঃ আবর্তিনঃ অর্জুন।
মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম বিদ্যতে ।।১৬
হে অর্জুন ভূবন থেকে ব্রহ্মলোক পর্য্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল কিন্তু হে কৌন্তেয়, আমাকে লাভ করলে তার আর জন্ম হয় না।
The dwellers of all the worlds---below the domain of Brahma---are subject to the miseries of repeated birth and death. But after attaining Me, O Arjuna, one does not take birth again. (See also 9.25) (8.16)
सहस्रयुगपर्यन्तमहर्यद् ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥ ८-१७॥
সহস্রযুগ পর্যন্তম্ অহঃ যত্ ব্রহ্মনঃ বিদুঃ ।
রাত্রিম যুগ সহস্রান্তাম তে অহোরাত্র বিদঃ জনাঃ ।।১৭
মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগে তার একরাত্র।
Those who know that the duration of creation lasts 4.32 billion years and that the duration of destruction also lasts 4.32 billion years, they are the knowers of the cycles of creation and destruction. (See also 9.07) (8.17)
अव्यक्ताद् व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥ ८-१८॥
অব্যক্তাত্ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তি অহরাগমে ।
রাত্রি আগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সংজ্ঞকে ।।১৮
ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত আকৃতি বিশিষ্ঠ বস্তু অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, এবং ব্রহ্মার রাত্রীর আগমনে তা পুনরায় লয় প্রপ্ত হয়।
All manifestations come out of the subtle body of Brahma (or Prakriti) during the creative cycle, and they merge into the same during the destructive cycle. (see also 9.07, 15.18) (8.18)
भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥ ८-१९॥
ভূত গ্রামঃ সঃ এব অয়ম্ ভূত্বা প্রলিয়তে ।
রাত্রি আগমে অবশঃ পার্থ প্রভবতি অহঃ আগমে ।।১৯
হেপার্থ সেইভূত সমুহ পুনপুন উত্পন্ন হয় ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়,
The same multitude of beings comes into existence again and again at the arrival of the creative cycle and are annihilated, inevitably, at the arrival of the destructive cycle. (8.19)
परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥ ८-२०॥
পরঃ তস্মাত্ তু ভাবঃ অন্য অব্যক্তঃ অব্যক্তাত্ সনাতন ।
যঃ সঃ সর্বেষূ ভূতেষু নশ্যত্সু ন বিনশ্যতি ।।২০
আর একটি প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। ব্রহ্মা থেকে স্থাবর জঙ্গম আদি সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না।
अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ ८-२१॥
অব্যক্ত অক্ষরঃ ইতি উক্তঃ তম আহুঃ পরমাম্ গতিম্ ।
যম্ প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম্ পরমম্ মম্ ।।২১
সেই অব্যক্তকে অক্ষর বলে; তাই সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেইটিই হচ্ছে আমার পরম ধাম।
There is another eternal transcendental existence (Purusha or Spirit). This is higher than the changeable material Nature, Prakriti, and does not perish when all created beings perish. This is also called the Supreme Abode. Those who attain the Supreme Abode do not take birth again. (8.20-21)
पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥ ८-२२॥
পুরুষঃ সঃ পরঃ পার্থ ভক্ত্যা লভ্যঃ তু অনন্যয়া ।
যস্য অন্তঃস্থানি ভূতানি যেন সর্বম্ ইদম্ ততম্ ।।২২
হেপার্থ সমস্ত জীব জগত্ ভগবানের মধ্যেই অবস্থিত। তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মধ্যেই কেবল তাকে লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজ মান তবুও সর্বব্যপ্ত এবং সব কিছু তারই মধ্যে অবস্থিত।
This Supreme Abode, O Arjuna, is attainable by unswerving devotion to Me, within which all beings exist and by which the entire universe is pervaded. (See also 9.04 and 11.55) (8.22)
यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥ ८-२३॥
যত্র কালে তু অনাবৃত্তিম্ আবৃত্তিম চ এব যোগিনঃ ।
প্রয়াতাঃ যান্তি তম্ কালম্ বক্ষ্যামি ভরতর্ষভ ।।২৩
হে ভরতশ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে উপাসকেরা যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করেন,সেই কালের কথা আমি তোমাকে বলব।
O Arjuna, now I shall describe different paths departing by which, after death, the yogis do or do not come back to the mortal or temporal world. (8.23)
अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥ ८-२४॥
অগ্নিঃ জ্যোতিঃ অহঃ শুক্ল ষ্ন্মাসাঃ উত্তরায়ণম্ ।
তত্র প্রয়াতাঃ গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদঃ জনাঃ ।।২৪
ব্রহ্মবিদ পুরুষগন অগ্নি, জ্যোতি, শুভদিন ও উত্তরায়ন কালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়।
Passing gradually after death, through celestial controllers of fire, light, daytime, the bright lunar fortnight, and the six months of the northern solstice of the sun, yogis who know the Self attain supreme abode (and do not come back to earth). (8.24)
धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥ ८-२५॥
ধুমঃ রাত্রিঃ তথা কৃষ্ণঃ ষন্মাসাঃ দক্ষিণায়নম্ ।
তত্র চান্দ্রমসম্ জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে ।।২৫
ধুমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিনায়নের ছয়মাস কালে দেহত্যাগ করলে চন্দ্রলোকে গমন করে তাদের কর্মফল স্বরুপ সুখভোগ করার পর মর্তলোকে প্রত্যাবর্তন করেন।
Passing gradually after death, through celestial controllers of smoke, night, the dark lunar fortnight, and the six months of southern solstice of the sun, the righteous person attains heaven and comes back to earth again. (8.25)
शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥ ८-२६॥
শুক্ল কৃষ্ণে গতী হি এতে জগতঃ শাশ্বতে মতে ।
একয়া যাতি অনাবৃত্তিম্ অন্যয়া আবর্ততে পুনঃ ।।২৬
বৈদিক মতে দুইটি মার্গ রয়েছে। একটি শুক্লএবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না,কিন্তু কৃষ্ণমার্গে দেহ ত্যাগ করলে,এই জড় জগতে আবার ফিরে আসতে হয়।
The path of light of spiritual practice and Self-knowledge and the path of darkness of materialism and ignorance are thought to be the world’s two eternal paths. The former leads to salvation, and the latter leads to rebirth as human beings. (8.26)
नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन ।
तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥ ८-२७॥
ন এতে সৃতী পার্থ জানন যোগী মুহ্যতী কশ্চন ।
তস্মাত্ সর্বেষু কালেষু যোগযুক্তঃ ভব অর্জুন ।।২৭
হে অর্জুন ভক্তরা এই দুইটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হয় না অর্থাত্ উভয় মার্গকেই ক্লেশকর জেনে অনন্য ভক্তিযোগ অবলম্বন করেন।
Knowing these two paths, O Arjuna, a yogic practitioner is not bewildered at all. Therefore, one should be resolute in attaining salvation---the goal of human birth ---at all times. (8.27)
वेदेषु यज्ञेषु तपःसु चैव
दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम् ।
अत्येति तत्सर्वमिदं विदित्वा
योगी परं स्थानमुपैति चाद्यम् ॥ ८-२८॥
বেদেষু যজ্ঞেষু তপষু চ এব দানেষু যত্ পুন্য ফলম্ প্রদিষ্টম্ ।
অত্যেতি তত্ সর্বমিদম্ বিদিত্বা যোগী পরম্ স্থানম্ উপৈতি চ আদ্যম্ ।।২৮
ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোন কালেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ, অনুষ্ঠান, তপস্যা,দান ইত্যাদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সে সমুদয়ের যে ফল তুমি তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও।
One who knows all the knowledge (discussed in this Chapter) goes beyond getting the benefits of the study of the Vedas, performance of sacrifices, austerities, and charities; and attains salvation. (8.28)
ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे
अक्षरब्रह्मयोगो नामाष्टमोऽध्यायः ॥ ८॥
ওঁতৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু
ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
অক্ষরব্রহ্মযোগো নাম অষ্টমোঽধ্যায়ঃ।।
ওঁ তৎ সৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ্ তথা ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ-অর্জুন সংবাদে ‘অক্ষরব্রহ্মযোগ’ নামক অষ্টম অধ্যায় সম্পূর্ণ হল।
Om Tat Sat